জামশেদপুর : মিলনীতে বঙ্গীয় উৎসব- 2026 এর প্রস্তুতি নিয়ে আলোচনা সভা
Jamshedpur: বিষ্টুপুর মিলনিতে বঙ্গ বন্ধু সংস্থার এক সভা রবিবার দিন অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম বঙ্গীয় উৎসব এর সাধারণ সভা শুরু করা হয়, নিজ নিজ পরিচয় পর্ব দিয়ে । তারপর, বাংলাদেশে, হিন্দুদের ওপর অত্যাচার এবং হিন্দুরা যারা মারা গেছেন তাদেরকে 1 মিনিটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এই সভা বাস্তবায়িক ভাবে আরম্ভ করা হয়। উপস্থিত ছিলেন বঙ্গ বন্ধুর সেন্ট্রাল বডি, সেন্ট্রাল কমিটি, জেলা কমিটি ও সাধারণ সদস্য থেকে শুরু করে দা মিলনী, সবুজ কল্যাণ সংঘ, সেবাব্রতি নীল সংঘ, কদমা দুর্গাবাড়ি, গোবিন্দপুর দুর্গাবাড়ী র থেকে শুরু করে অন্যান্য জামশেদপুর সংগঠনের প্রতিনিধিরা, সাথে এসেছিলেন পূর্ব সিংঘভূমের (বিশেষ করে পটমদা ও ঘাটশিলা) এর প্রতিনিধিরা। মঞ্চের পরিচালনায় ছিলেন উত্তম গুহ । সাথে ছিলেন অশোক দত্ত, প্রণব সরকার, পরিতোষ মাহাতো, উত্তান মুখার্জী, প্রতাপ ব্যানার্জি, দেবজিত সরকার, রাজা আচার্য, চয়ন গুহ ও অন্যান্য।
সভায় গুরুত্বপুর্ন আলোচনা করে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়।
1. বঙ্গীয় উৎসব এর প্রয়োজনীয়তা সম্বন্ধে নিজের বিচার রাখেন ডক্টর মদন সরকার, শ্রীমতি সুকেশী কর্মকার, ধনিক লাল মাহাতো, গোপাল গরাই, সুভাষ সিংহ রায়।
বঙ্গীয় উৎসব এর সফলতায় তিনটি মেরুদন্ড জন বল, অর্থ বল এবং মানসিক বল নিয়ে কথা রাখেন মিথিলেশ ঘোষ, গোড়া দা, শুভঙ্কর চ্যাটার্জি, শ্রীমতি অপর্ণা গুহ, অমিত মাইতি, বাবুলাল চক্রবর্তী, তাপস সরকার, শ্রীমতি শ্রাবণী ও সুভাষ সিংহ রায়।
2. বন ভোজনের বা পিকনিক এর তারিখ 04-01-2025, রবিবার গালুডি স্থিত বঙ্গ বন্ধুর পূর্ব সিঙ্ঘভুমের জেলা সভাপতি প্রকাশ মুখার্জির ফার্ম হাউস এ স্থির করা হয়েছে ।
3. যেহেতু বঙ্গীয় উৎসব এর তারিখ 01ম ফেব্রুয়ারি 2026 গোপাল ময়দান (রিগাল গ্রাউন্ড), বিষ্টুপুর, জামশেদপুর এ হতে চলেছে । তাই তাড়াতাড়ি শিল্পী, রশিদ ও কুপন ছাপানোর ব্যবস্থা করা হবে ।
কুপনের মূল্য প্রত্যেক বছরের মত 20/- টাকা ধার্য করা হয়েছে, এবং যারা দুর থেকে আসবেন তাদের জন্য প্রত্যেক বছরের মত দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা গোপাল ময়দান এ থাকবে । এ বছর এই কুপন নেওয়া জরুরি হবে এবং যারা এর থেকে বেশী সহযোগিতা করতে চান তারা প্রতি বছর এর মত রশিদের মাধ্যমে নিজের অর্থ সহযোগিতা করতে পারেন।





