ভেঙে যাওয়া ও অর্ধনির্মিত সেতুর দ্রুত পুনর্নির্মাণের দাবিতে আন্দোলন, জেএলকেএম পুরুলিয়া জেলা সভাপতি গ্রেফতার
Purulia : ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা (জেএলকেএম)-এর উদ্যোগে ভেঙে যাওয়া ও অর্ধনির্মিত সেতুর দ্রুত পুনর্নির্মাণের দাবিতে পুরুলিয়া জেলায় আন্দোলন কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও যাতায়াত সমস্যাকে সামনে রেখে দলীয় কর্মীরা বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করেন।
অভিযোগ, এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে এবং অপর একটি সেতুর নির্মাণকাজ অর্ধেক অবস্থায় থেমে আছে। এর ফলে প্রতিদিন স্কুল-কলেজ পড়ুয়া, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় বলে স্থানীয়রা জানান।
এই দাবিকে কেন্দ্র করে জেএলকেএম পুরুলিয়া জেলা সভাপতি নেতৃত্বে এক শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সময় কেন্দা থানার পুলিশ সভাপতি-সহ কয়েকজন কর্মীকে আটক করে বলে জানা যায়। পরে দলীয় সমর্থক ও সাধারণ মানুষের চাপে এবং পরিস্থিতি বিবেচনা করে পুলিশ তাঁদের মুক্তি দেয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণভাবে জনস্বার্থে পরিচালিত একটি আন্দোলন এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ের জন্য ভবিষ্যতেও গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত সেতু নির্মাণ সম্পূর্ণ করার দাবি জানান।
অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান হবে এবং স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা পুনরুদ্ধার





