পাড়ায় ভূতুড়ে ভোটার ইস্যুতে বিজেপির ডেপুটেশন

Purulia: ভোটার তালিকা সংশোধনের বিশেষ পর্ব স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। এই ইস্যুতে আজ পাড়া বিধানসভা এলাকায় বিজেপির পক্ষ থেকে একাধিক থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, ভোটার তালিকায় এখনও বহু ভুয়ো বা ভূতুড়ে ভোটারের নাম রয়ে গিয়েছে। অনেক জায়গায় অচেনা বা মৃত ব্যক্তির নাম রাখা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
বিজেপি বিধায়ক নাদিয়ার চাঁদ বাউরি বলেন, “এসআইআরের নামে যেভাবে ভূতুড়ে ভোটারদের নাম রাখা হচ্ছে, সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা। অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস (TMC)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত কোনও ভোটারের নাম বাদ গেলে দল তা মেনে নেবে না। দলীয় নেতৃত্বের বক্তব্য, “এসআইআরের নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে আমরা বড় আন্দোলনে নামব।” আজ পাড়া বিধানসভা এলাকার তিনটি থানায় — পাড়া, রঘুনাথপুর ও সাঁওতালডি — বিজেপির প্রতিনিধি দল প্রশাসনের হাতে ডেপুটেশন জমা দেয়। প্রতিটি থানায় প্রশাসনের পক্ষ থেকে ডেপুটেশন গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলা সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এই বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ। রাজ্যের মোট 7.66 কোটি ভোটার এই প্রক্রিয়ার আওতায়।





